হাজারদুয়ারী প্রাসাদের উত্তরদিকে মদিনার পাশেই রয়েছে একটি বিশাল কামান। একে 'বাচ্চাওয়ালি তোপ' বলা হয়। নবাব হুমায়ুন জা-র সময় এটি ভাগীরথী নদীগর্ভ থেকে উদ্ধার করা হয়।
১৬৪৭ সালে জনার্দন কর্মকার কামানটি তৈরী করেন। ১৮ ফুট লম্বা ও ২২ ইঞ্চি
ব্যাসবিশিষ্ট এই বাচ্চাওয়ালি তোপের ওজন আনুমানিক ৭৬৫৭ কেজি, এটি ছিল সুলতান ইলিয়াস্ শাহের তোপ৷ কামানটিতে তিনটি কক্ষ আছে। দাগবার সময় ১৮ কেজি বারুদের প্রয়োজন হত। জনশ্রুতি আছে, এই কামান একবার মাত্র দাগা হয়েছিল। কামানের
তীব্র আওয়াজে কাছাকাছি লোকালয়ের বহু গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে। সেই কারনে এর নাম বাচ্চাওয়ালি তোপ।
এই দুর্ঘটনার পর নবাব খুব দুঃখিত হন এবং এর ব্যবহার বন্ধ করে দেন।

Great Nawad, Great Decision.
ReplyDelete