[ ছবি: কল্পিত ]
২৩ শে জুন ১৭৫৭ সালে বাংলা বিহার ওড়িষার নবাব সিরাজউদ্দৌল্লার পতন ঘটে পলাশীর প্রান্তরে। অগণিত সৈন্যের রক্তে লাল হয়ে যায় এই যুদ্ধক্ষেত্র। পশ্চিম দিগন্তে ভাগিরথীর বুকে অস্ত যায় বাংলার স্বাধীনতার সূর্য। অথচ অতীতে একসময় এই বিস্তৃত প্রান্তর ও রাস্তার দু'ধারে অসংখ্য পলাশ বৃক্ষ তার সুশীতল ছায়া বিছিয়ে সারে সারে দাঁড়িয়ে ছিল। বসন্তের আগমনে সৌরভের লালশিখা জ্বালিয়ে ফুলে ফুলে ভরে উঠতো গাছগুলি। মৌমাছির গুঞ্জনে আর কোকিলের কুহু কুহু কূজনে এক মনোরম নান্দনিক পরিবেশের উদয় ঘটতো। সেই থেকে এই জনপদের নাম হয় পলাশী। আজ এখানে কোন পলাশ গাছ দেখা যায় না। শুধু নামটি বাংলা ছাড়িয়ে ভারত তথা বিশ্বের ইতিহাসের মানচিত্রে জ্বলজ্বল করছে।

No comments:
Post a Comment