মুর্শিদাবাদ ভারতের
পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা। মুর্শিদাবাদ একদা বাংলা বিহার ওড়িষার রাজধানী ছিল। ১৭০৪
সালে নবাব মুর্শিদকুলি খাঁ রাজস্ব আদায় কেন্দ্র ঢাকা থেকে স্থানান্তরিত করেন মুখসুদাবাদে।
তারপর দিল্লীর সম্রাট ঔরঙ্গজেবের অনুমতি পেয়ে নিজের নামে মুখসুদাবাদের নাম পরিবর্তন
করে রাখেন মুর্শিদাবাদ।
মুর্শিদাবাদের
আগের নাম ছিল মুখসুসাবাদ, লোকে বলতো মুখসুদাবাদ। আইন-ই-আকবরীতে উল্লেখ আছে- মখসুস খাঁ
নামে একজন ওমরাহ ছিলেন দিল্লীর বাদশা আকবরের অধীনে রাজমহলের ফৌজদার। তাঁর ভাই সৈয়দ
খাঁ ছিলেন আকবরের অধীনে বাংলার সুবাদার (১৫৮৭- ১৫৯৫সাল)। মখসুস খাঁ পর্তুগীজদের বাংলা
থেকে তাড়ানোর জন্য সৈন্য নিয়ে আসেন। ষোলো শতকের শেষ দশকসমূহে বাংলা এবং বিহারে দায়িত্ব
পালন করেন মখসুস খাঁ। তিনি একটি বিশ্রামাগার নির্মাণ করেন এবং দোকান দ্বারা একে ঘিরে
রাখেন। স্থানটি তাঁর নামানুসারে মুখসুসাবাদ বা মুখসুদাবাদ নামে পরিচিত হয়।
তারও অাগে নাম
ছিল সৈদাবাদ। সুবাদার সৈয়দ খাঁর নাম থেকে সৈদাবাদ হয়েছিল। সয়েরউল-মুতাক্ষরীণ এ উল্লেখ
আছে তারও আগে নাম ছিল কুলাডিয়া।
১৮১৪ সালে নগর
জজ এবং মুর্শিদাবাদের ম্যাজিস্ট্রেট জানান যে, ভাগীরথীর তীরে দশ মাইল বিস্তৃত লোকে
লোকারণ্য অসংখ্য গ্রাম নিয়ে এটি গঠিত ছিল এবং এর এক বৃহৎ অংশই ছিল ইতস্তত ছড়ানো ঘন
জঙ্গলে আবৃত। ক্যাপ্টেন জে.ই গ্যাসট্রেল ১৮৬০ সালে নগরটির ক্রমাবনতির বিষয় লিপিবদ্ধ
করেন। তাঁর মতে, নগর হিসেবে এর কোন সুনির্দিষ্ট সীমা ছিলনা বা এর কোন অংশ বিশেষভাবে
নামে পরিচিত ছিল না। এ নাম দেওয়া ছিল এলোমেলো বিক্ষিপ্তভাবে।

No comments:
Post a Comment