কাটরা মসজিদ থেকে দেড় কিমি দক্ষিণে রাস্তার ধারেই কদমশরিফ। নহবত খানা গেট, কয়েকটি সমাধি, ইমামবাড়া, মসজিদ ও একটি বাঁধানো পুকুর নিয়ে এই শরিফ। মীরজাফরের খোজা-বাহিনীর সর্দার নবাব নাজির এতোয়ার আলি খাঁ নির্মাণ করেন এই কদমশরিফ ১৭৭৯ সালে।
সেকালে নবাবী অন্দর
মহলে খোজা প্রহরী পাহারায় থাকতো। তাদের সর্দারকে উপাধি দেওয়া হত নবাব নাজির। মীরজাফরের
পত্নী মুন্নিবেগমের খোজা সর্দার বসন্ত আলি খাঁ এই ইমামবাড়ার প্রথম মুতায়েল্লী বা পরিচালক
মনোনীত হ'য়ে ছিলেন।
এক গম্বুজ-ওয়ালা
মসজিদের ভিতর পয়গম্বর হজরত মহম্মদের পায়ের ছাপ আঁকা একখানি পবিত্র প্রস্তর আছে। এটিকে
বলা হয় কদম-রসুল। শোনা যায়, এই পবিত্র প্রস্তরখানি গৌড়ের ধ্বংসাবশেষ থেকে মুর্শিদাবাদে
আনা হয়েছিল।

No comments:
Post a Comment