চারি দিক খোলা একটি প্রশস্ত জমির
উপরে অত্যন্ত অবহেলিত এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। মসজিদ লাগোয়া জায়গাও বেদখল
হয়ে গিয়েছে। সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় এখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে
রয়েছে এই অসাধারণ মসজিদটি। মসজিদের দেওয়ালে
ইন্দো-সারাসেনিক স্থাপত্যশৈলীর কারুকাজ রয়েছে, যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণের।
পশ্চিম দিকের দেওয়ালে বাঙালি শিল্পীকৃত পঙ্কের সজ্জা বিশেষ ভাবে অলঙ্কৃত রয়েছে।
হাজারদুয়ারি থেকে এক কিলোমিটার পূর্ব দিকে এবং কাটরা
মসজিদের পশ্চিম দিকে লালগোলা-শিয়ালদহ রেল পথের পাশেই এই মসজিদ অবস্থিত।

No comments:
Post a Comment