১৭৬৭ সালে বহরমপুরে ব্যারাক স্কোয়ার মাঠ তৈরি করে ইস্ট
ইন্ডিয়া কোম্পানি। মাঠকে সুসজ্জিত করতে চারপাশে লাগানো হয় এই রেনট্রিগুলি। গাছের
চারাগুলি এনেছিল ইংরেজরা সুদূর মধ্য আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে। ডালপালা বিছিয়ে
গাছগুলি মাঠের চারপাশে রাস্তায় উপর সুশীতল আস্তারণ তৈরি করেছিল। গ্রীষ্মের প্রখর
রৌদ রাস্তায় পরতে দিতো না। এপ্রিল মাসে ছোট ছোট গোলাপী রঙের ফুল ফোটে। গাছগুলি
আকারও বিশাল। ১৮৫৭ সালের ব্যারাক স্কোয়ারের সিপাই বিদ্রোহের সাক্ষী ঐতিহাসিক
রেনট্রিগুলি আজ ধ্বংস হতে চলেছে। অনেক গাছ ইতিপূর্বে মারা গেছে।

No comments:
Post a Comment